হজ্জ্ব ডায়রি ২০২২ পার্ট ১৫

বিদায় মদিনা!
চাপা একটা ব্যথা অনুভব হচ্ছে
কেন জানি মনে হচ্ছে
ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে
আরেকবার না আসা পর্যন্ত
এ ব্যথা কমার নয়!
যাই হোক,
মরু প্রান্তর ধরে ছুটে যাওয়া বাসে বসে ভাবছি
ছোট বেলায়,
এলাকায় একটা অঘোষিত নিয়ম ছিল
“এক বার হজ করলে হয় হাজি
একাধিকে আল হাজ্”
কি হাস্যকর যুক্তি!
গ্রামার বিশ্লেষনে না গিয়ে
আমি শুধু ভাবছি এর যুক্তিকতায়
৩০ বছর নামাজ পরেও তো নিজের নামের আগে মুসল্লি টাইটেল লাগলেন না,
২০ বছর সিয়াম রেখে তো নিজের নামের আগে সিয়ামি টাইটেল লাগলেন না,
১০ বছর জাকাত দিয়ে তো নিজের নামের আগে যাকাতি টাইটেল লাগলেন না,
তাহলে একবার হজ করেই কেন আপনি হাজি টাইটেল লাগাচ্ছেন?
লোক দেখানো?
সাবধান!
সেটা কিন্তু শিরক সমুতুল্ল!
Share: