হজ্জ্ব ডায়রি পার্ট ৭
কাফেলাতে একটা চাপা উত্তেজনা দেখা দিয়েছে,
এবার আরাফার দিন হবে শুক্রবার
অর্থাৎ হজে আকবর বা আকবরী হজ!
কাফেলার এক ভাই আবার খোঁজ নিয়ে এসেছেন,
এই হজ নিয়ে এখানে এক বেশ হুলুস্থূল অবস্থা!
পাশের বিল্ডিঙের মালিক নাকি আকবরী হজ উপলক্ষে গিফট দিয়ে থাকেন, মাঝে মাঝে ক্যাশও!
ক্যাশ দেয়া হয় নাকি আবার দাড়ির সাইজ ভিত্তিতে
লম্বা দাড়ি ২০০ রিয়াল
ছোট দাড়ি ১০০ রিয়াল
ক্লিন শেভ ৫০ রিয়েল
এ জেনে আবার অনেকে আফসোস করতেসে,
কেন যে তারা দাড়িটা কিছু দিন আগেই ছেটে আসলো !
এখানকার লোকালদের বিশ্বাস,
“এই হজ হলো ৭০টি হজ্জ থেকেও উত্তম!”
অথচ হাদিস শরীফ অনুযায়ী [সহি বুখারী ৩১৭৭]
উমরাহ কে বলা হয় হজ্ এ আসগার বা ছোট হজ [সগীরা থেকে এর নাম করণ]
আর হজ কে বলা হয় হজ এ আকবর বা বড় হজ [কবিরা থেকে এর নাম করণ]
আরেকটা কারণেও স্কলাররা উমরাহকে ছোট হজ বলে থাকেন,
রাসূলুল্লাহ একবার সাহাবী অমর ইব্ন হাজম কে স্পেসিফিক্যালি চিঠি লিখে উল্লেখ করেছিলেন যে:
“উমরাহ হলো ছোট হজ”
[সময় স্বল্পতার জন্য চিঠিটি খুঁজে পাইনি]
মদ্দ কথা
হজ বলতে যেটা আমরা জানি সেটাই হলো হজ এ আকবর!
শুক্রবারে হলো কি হলো না তাতে কিছু যায় আসে না!
আপনার রিওয়ার্ড বেশি হবে না কম হবে সেটা নির্ভর করবে
আপনার একাগ্রতা, আপনার এখলাস আর আপনার তাকওয়ার উপর!

Leave a Comment