আশা জাগানো দুটো আয়াত

সূরা আহযাবের ৪৩ আর ৪৪ নাম্বার আয়াত দুটো কি কখন পড়া হয়েছে?
না পড়া হয়ে থাকলে কমেন্টসে দেয়া আছে একটু সুযোগ করে দেখে নিয়েন!
বড় আশা জাগানো দুটো আয়াত !
প্রথম আয়াতে তিনি জানান:
“তিনিই সেই সত্তা,
যিনি আমাদের উপর রহম বর্ষণ করে যাচ্ছেন!”
এবং শুধু তাই না
তাঁর ফেরেশতারাও আমাদের জন্য কন্টিনিয়াসলি দোয়া করে যাচ্ছেন,
কি বলে দুয়া করছেন?
যেন তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন!
কেন?
কেননা তিনি বিস্বাসীদের উপর বড়ই রহমশীল!”
তারপর তিনি দ্বিতীয় আয়াতে জানান:
“যেদিন তাঁর সাথে আমাদের দেখা হবে
সেদিন সালাম দ্বারাই আমাদেরকে সমাদর করা হবে
এবং অত্যেন্ত সম্মানজনক ব্যবস্থাই আমাদের জন্য করে রেখেছেন!”
আশা জাগালো না?
আফসোস কি জানানো হয়েছে আমাদের আর কি শিখানো হয়েছে আমাদের!
এই কথা জানার পরেও কি করে এই সত্তাকে ভালো না বেসে থাকি?
অপেক্ষায় আছি সেই দিনটার
অপেক্ষায় আছি বড় আগ্রহ নিয়ে
অপেক্ষায় আছি বড় আশা নিয়ে!
Share: