আপনি কি মুসলিম?
নিউস ফীডে কয়েকটা নিউস দেখছি আর হাসছি
১. “ব্রিটেনে প্রথম মুসলিম গে কাপলের বিবাহ”
২. “জেদ্দায় প্রথম হালাল নাইট ক্লাব উদ্ভোদন”
ভাবছি কালের বিবর্তনে দিন দিন ধর্মটা আমরা একটা হাস্যকর ব্র্যান্ডে কনভার্ট করে যাচ্ছি
আর সেটা করেছি নিজেদের অজ্ঞতা ও শর্ট কাট মেন্টালিটির মাধ্যমে
প্রথমে আসি অজ্ঞতায়?
আমরা ইসলামের সাথে কিছু “কী ওয়ার্ড” জুড়ে দিয়েছি। যেই “কী ওয়ার্ড” গুলো বেবহার করলেই যেন আমরা ইসলামিক হয়ে যাই
যেমন “হালাল” শব্দটি, আপনার পণ্যের সাথে “হালাল” শব্দটা জুড়ে দেন বাস, ধর্মান্ধ অনুসারীরা আপনার সেল শত গুন্ বাড়িয়ে দিবে, হোক তা “এরোমেটিক হালাল সাবান” অথবা “জেদ্দার প্রথম হালাল নাইট ক্লাব”
শুধু মাত্র শব্দের প্রয়োগেই যদি মুসলিম হওয়া যেত, তাহলে তো নামের আগে মোহাম্মদ লেখা থাকলেই আপনি মুসলিম হয়ে যেতেন!
মুসলিম হওয়াটা কোনো ওয়ান টাইম পারচেজ অর্ডার না যে একবার পাসপোর্টে সিল লাগলেন বাস সারাজীবনের জন্য মুসলিম হয়ে গেলেন, এটা একটা সফস্টিকেটেড ভোলাটাইল স্টেট, যেটাকে সতর্কতার সাথে প্রটেক্ট করতে হয়, যেটা আপনার কর্মের উপর নির্ভর করে!
যেই মুহূর্ত গুলোতে আপনি অন্যায়ে লিপ্ত আছেন, সেই মুহূর্ত গুলোতে আপনি আর মুসলিম নেই
আপনি মুসলিম না যখন আপনি কাওকে মিথ্যা অপবাদ দিচ্ছেন
আপনি মুসলিম না যখন বিসমিল্লাহ বলে ঘুষ নিচ্ছেন,
আপনি মুসলিম না যখন আপনার প্রতিবেশী পেটে ক্ষিদায় কাতরাচ্ছে
আপনি মুসলিম না যখন হেডফোন লাগিয়ে পর্ন দেখছেন
আপনি মুসলিম না যখন অন্যায় ভাবে অন্যের মাল কেড়ে নিচ্ছেন
আপনি মুসলিম না যখন মিথ্যা বলে মানুষকে ধোকা দিচ্ছেন
আপনি মুসলিম না যখন আল্লাহকবার বলে মানুষ হত্যা করছেন
আপনি মুসলিম না যখন অন্যের সাথে সমকামিতায় লিপ্ত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন [১]
ভয় না, জাস্ট ইনফর্ম করছি
ভুল হবেই, তবে সেই ভুলের জন্য আপনাকে লজ্জিত হতে হবে, সরি ফীল করতে হবে
আপনাকে আপনার কৃত কর্মে অনুতপ্ত হতে হবে এবং প্রমিস করতে হবে, যে আর কখনো সেটা রিপিট করবেন না এবং
লাস্টলি কালিমা পরে আবার ইসলামে প্রবেশ করতে হবে
এবার আসি শর্টকাট মেন্টালিটিতে?
আপনি যখন নিজেই হিসাব নিকাশ করা স্টার্ট শুরু করে দেন
যেমন আজ ৫ টা খারাপ কাজ করে ফেলেছি সো ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে নিবো, ইনশাল্লাহ আমার সব খারাপ আমল ক্লিয়ার আপ হয়ে যাবে। অথবা ঘুমানোর আগে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেই বাস ধুয়া তুলসী পাতা হয়ে যাবো
এই এটিচুড টা ডেঞ্জারাস
আস্তাগফিরুল্লাহ শুধু জপলেই হবে না, আপনাকে তা মিনও করতে হবে, জেনুইনলি অনুতপ্ত হতে হবে
অনুতপ্ত হতে পারা একটা গিফট, আশা রাখি আল্লাহ আমাদেরকে অনুতপ্ত এবং অ্যাকচুয়াল মুসলিম হওয়ার সুযোগ দিবেন….
রেফারেন্স:
[১] Ṣaḥīḥ al-Bukhārī 2475, Ṣaḥīḥ Muslim 57
[২] নাহাজ আল বালাগাহ, saying # ৪১৭

Leave a Comment