দুয়ায় নূর

কটা ইন্টারেষ্টিং রিয়ালাইসেসন!
শয়তান আল্লাহকে আমাদের বিষয়ে প্রমিস আর চেলেঞ্জ করেছিল
“আমি অবশ্যই তাদের কাছে আসব
তাদের সামনে থেকে
তাদের পিছন থেকে,
তাদের ডানদিক থেকে
তাদের বাম দিক থেকে এবং
আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না” [১]
রাসূলুল্লাহ এর জবাবে রেগুলার সকালে সিজদায় গিয়ে একটা দুআ করতেন,
“হে আল্লাহ
আমার হৃদয়ে নূর দিয়ে দাও
আমার জবানে নূর দিয়ে দাও
আমার দৃষ্টিতে নূর দিয়ে দাও
আমার ডানে নূর দিয়ে দাও
আমার বামে নূর দিয়ে দাও
আমার উপরে নূর দিয়ে দাও
আমার নিচে নূর দিয়ে দাও
আমার সামনে নূর দিয়ে দাও ও
আমার পিছে নূর দিয়ে দাও
এবং
আমাকেই নূর বানিয়ে দাও! [২]
স্মার্ট!
এই দুয়ার মাধ্যমে শয়তান আসার সব কোটা দরজাই বন্ধ করে দিতেন,
লক্ষ্য করুন, শয়তান কিন্তু উপর থেকে আসার কথা বলেনি কারণ উপর থেকে রহমত আসে!
তবে রাসূল সেই চান্স ও রাখেন নি, সেটাও বন্ধ করে দিতেন।
রিয়ালি স্মার্ট!
[১][কোরান ৭:১৭]
[২] সহি মুসলিম ৭৬৩g
Share: