“আল্লাহ আমাদের সবার দোষ “কাফের” করে রাখুক”

সাধারণত কাফের বলতে আমরা অবিশ্বাসীদেরই ভেবে থাকি
তবে আরবি শিখতে গিয়ে এর এক ভিন্ন স্বাদ পাই
সূরা হাদিসের ২০ নাম্বার আয়াতে আল্লাহ বলেন:
“কামাসালি গাইসিন আ’জাবা কুফ্ফারা” অর্থাৎ
“বৃষ্টি হতে উৎপন্ন শস্য দেখে কৃষকেরা আনন্দিত হয়”
লক্ষ্য করুন,
এখানে কৃষককে কিন্তু কাফের হিসেবে ট্যাগ করা হয়েছে!
প্রশ্ন হলো, কেন?
কারণ কাফের শব্দটির ৰূট ওয়ার্ড এসেছে কাফ-ফা-রা থেকে যার অর্থ “ঢেকে দেয়া/ বা ঢেকে রাখা”
অর্থাৎ যেহেতু কৃষকেরা বীজ বপন করে মাটি দিয়ে ঢেকে দেন, তাই তারা কাফের,
আয়াতের কনটেক্সট দেখলে এটলিস্ট তাই বুঝা যায়
তাহলে কাফেরদের কেন কাফের ডাকা হয়?
কারণ, তারা “বিশ্বাস” নামক বস্তুকে “ঢেকে রাখছে”
ইন্টারেস্টিংলি, এর দ্বারা আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়,
জন্ম সূত্রে আমরা সবাই “বিশ্বাসী” কারণ
যদি তা নাই হতো তাহলে “ঢেকে রাখার” প্রশ্নটাই আসতো না!
এই নতুন দৃষ্টিতে, সূরা ইমরানের ফেমাস দুয়ার পংক্তিটি যেন আরো বেশি মেক সেন্স করছে
“ওয়া কাফফির আন্না সাইয়েতিনা” অর্থাৎ
“হে প্রভু, আমাদের গুনাহ সমূহ আপনি ঢেকে দিন”
দোষ ঢেকে রাখার ফর্মুলা তো অবশ্য রাসূল শিখিয়েছেনই:
আর তা হলো:
“তুমি অন্যের দোষ ঢেকে রাখো,
আল্লাহও তোমারও দোষ ঢেকে রাখবেন”!
“আল্লাহ আমাদের সবার দোষ “কাফের” করে রাখুক”
এটাই তো চাওয়া!
কারণ আল্লাহ যদি গোপন দোষ গুলো সবার সামনে তুলে ধরেন তাহলে কি আর কাউকে মুখ দেখাতে পারবো?
Share: