সৌদি মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে
“সৌদি মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে”
এটা দেখে অনেকেই পেনিক করছেন
বলছেন “শেষ জমানা সন্নিকটে”
কেন?
শেষ জমানা যে সন্নিকটে সেটাতো আমরা সবাই জানি
আর কোনটার পর কোন কোন ইভেন্ট হবে
সেটাও রাসূল ডিটেলসে জানিয়ে দিয়েছেন
প্রশ্ন এটা না যে আপনি সবার আগে ইনফরমেশন গুলো শেয়ার দিলেন কিনা
প্রশ্ন হলো আপনি এ বিষয়ে কতটুকু নিজেকে প্রিপায়ার করে রাখলেন?
আর শেষ জমানার সব আলামত আপনি খারাপ ভাবে কেন দেখছেন?
শেষ জমানার আলামত তো সেই দিন থেকে শুরু
যেইদিন রাসূল দুনিয়াতে এসেছিলেন
কারণ উনার আসাটাও একটা আলামত
তাই সব আলামত খারাপ, এটা ভাবার কোনো অবকাশ নেই
রাসূল এসেছেন এটা আমাদের জন্য ভালো আলামত
মসজিদ বড় হচ্ছে, এটা একটা ভালো আলামত
গড় আয়ু বেড়ে যাচ্ছে, এটা ভালো আলামত
ট্রাভেলিং টাইম কমে যাচ্ছে, এটা ভালো আলামত
পাহাড় ফুটো করে টানেলে গাড়ি যাচ্ছে, এটা ভালো আলামত
বাজার হাতের মুঠোয় চলে আসবে, এটা ভালো আলামত
আরব মরুভূমি সবুজ হচ্ছে, এটাও কিন্তু একটা ভালো আলামত!

Leave a Comment