সময়ের কসম
গরমের দিন,
শেষ বিকেল,
বাজার থেকে এক চিৎকার ভেসে আসছে:
“আল্লাহর কসম
আমার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে
আল্লাহর কসম
আমার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে
সময় থাকতে নিয়ে যান!”
এক আলেম কৌতহল চাপতে না পেরে এগিয়ে গেলেন,
দেখেন এক বরফ বিক্রেতা মিনতি করছে আর বলছে,
“আল্লাহর কসম!
আমার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে
সময় থাকতে একটু নিয়ে যান!”
ঘটনা আলেমকে ভিশন নাড়া দেয়
থাকতে না পেরে তিনি বলে উঠেনঃ
“আল্লাহ কসম
আজ আমি বুঝতে পারলাম
সুরা আসরে,
“সময়ের কসম”
বলতে তুমি কি বুঝিয়েছো!”
++++++++++++++++++
জানি যে এই ভারিক্কী জীবনে
এই ভারিক্কি কথা বার্তা শুনতে ভালো লাগে না
তবে, আমাদের সময়ের বরফ তো গোলছেই, তাই না?
সময় কি করে কাজে লাগানো যায়, সে এক বিশাল গল্প
আজ তাই শুধু দুটো কথা
অলস থাকা যাবে না আর একা থাকা যাবে না
অলস ও একাকিত্ত একসাথে?
ডেডলি কম্বিনেশন
টেরই পাবেন না সময় কি ভাবে চলে গেলো!

Leave a Comment